শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ডেঙ্গুতে ১৩ দিনে ২০ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে ১৩ দিনে ২০ জনের মৃত্যু

 

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ২০০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৬ জন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণহানি না হলেও এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৬ জন। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৫৩ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন।

এছাড়া গত একদিনে চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, ঢাকা বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৪১ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯ জন, খুলনা বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৩ জন ছাড়াও চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com