মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম তাড়াইলে জেলা প্রশাসকের হাত থেকে সনদ পেল মাদরাসার তিন শিক্ষার্থী নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

রাজধানীতে তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির বিক্রয়কেন্দ্রে, যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
রাজধানীতে তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির বিক্রয়কেন্দ্রে, যুবকের মৃত্যু

রাজধানীর নতুন বাজার প্রগতি সরণি এলাকায় একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির বিক্রয় কেন্দ্রে ঢুকে পড়লে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় মারা যাওয়া ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভাটারা থানা এলাকায় প্রগতি সরণি সড়কের পাশে ‘এ ওয়ান ট্রেডিং’ নামের পুরনো বিক্রয় কেন্দ্রে ঢুকে পড়া লরিটির চালক ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন থানার এসআই আশরাফুল ইসলাম।

তিনি বলেন, তেলবাহী লরিটি বিমানবন্দর এলাকায় তেল খালাস করে বাড্ডার দিকে ফিরছিল। পথে পুরাতন গাড়ির শোরুমে ঢুকে যায়। সেখানে এক যুবক গুরুতর আহত হলে পথচারীরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল ইসলাম বলেন, অজ্ঞাত নিহত যুবকের পরনে ছিল চেক গেঞ্জি ও ট্রাউজার। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com