মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

আইনিভাবে তৃতীয় বিয়ের ইতি টানলেন অভিনেত্রী শ্রাবন্তী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে
আইনিভাবে তৃতীয় বিয়ের ইতি টানলেন অভিনেত্রী শ্রাবন্তী

অবশেষে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের। শুক্রবার (১১ এপ্রিল) তাদের বিচ্ছেদের আইনি সিলমোহর দেন আদালত। এটি অভিনেত্রীর তৃতীয় বিয়ে ছিল।

অনেক আগে থেকেই আলাদা থাকেন শ্রাবন্তী ও রোশন। তাদের এই বিচ্ছেদ নিয়ে এত দিন ডিভোর্সের মামলা চলছিল। অবশেষে আইনত বিবাহবিচ্ছন্ন হলেন রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এদিকে বিচ্ছেদ নিয়ে শ্রাবন্তী এখনো মুখ না খুললেও বিবাহবিচ্ছেদের খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই।

রোশন সিং বলেন, ‘সবটাই খুব শান্তিপূর্ণভাবে মিটে গেছে। গত ৮ এপ্রিল থেকে আমরা আইনিভাবে আলাদা। তবে প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, আইনি বিচ্ছেদের পর সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে গেছি।’

এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে বিচ্ছেদের মামলায়, মাসিক ৭ লাখ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং’কে কি আদৌ মাসিক ৭ লাখ টাকা খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে- এ বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।

এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।

২০১৯ সালের শুরুর দিকে শ্রাবন্তী-রোশনের প্রেমপর্ব শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সুখের সংসারে ভাঙন ধরে ২০২০-র সালের পূজার ঠিক আগে। যদিও শুরুতে কেউ কিছু বলেননি। পরে জানা যায়, শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রোশন সিং। তারপরই তাদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com