সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

চিরচেনা রূপ ভেঙে নতুন লুকে অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
চিরচেনা রূপ ভেঙে নতুন লুকে অ্যাঞ্জেলিনা জোলি

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবার ভেঙেছেন তার চিরচেনা রূপ। বহু বছর ধরে লম্বা কালো চুল ছিল তার একধরনের ‘ট্রেডমার্ক’। তবে সম্প্রতি তাকে দেখা গেল হালকা সোনালি রঙের ছোট বব হেয়ারস্টাইলে। প্রায় তিন দশকের মধ্যে এটিই তার সবচেয়ে ছোট হেয়ারস্টাইল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে ‘অ্যাংকশাস পিপল’ সিনেমার সেটে নতুন রূপে ধরা দিয়েছেন জোলি। প্রকাশিত ছবিতে তার পরনে লম্বা সাদা র‍্যাপ টপ, ফ্লোই ক্যাপ্রি প্যান্ট, সঙ্গে হালকা লাল লিপস্টিক ও সোনালি ব্রোচ। সাধারণত লম্বা কালো চুলে অভ্যস্ত ভক্তরা নতুন এই লুক দেখে মুগ্ধ হয়েছেন।

জোলির ক্যারিয়ারে যেমন বহুমাত্রিক চরিত্র এসেছে, তেমনি প্রতিটি লুকও আলোচনায় থেকেছে। ‘গার্ল, ইন্টারাপটেড’ থেকে শুরু করে ‘মেলিফিশেন্ট’— প্রতিবারই তিনি ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন। তবে সোনালি ছোট বব হেয়ারকাটকে শুধু চরিত্রের প্রয়োজনে নয়, বরং ক্যারিয়ারের একটি ফ্যাশন মাইলস্টোন হিসেবেও দেখা হচ্ছে।

এই ছবিটি প্রথম প্রকাশিত হয় ব্যাকগ্রিডে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, ‘এ যেন নতুন এক জোলি, অথচ আগের মতোই মোহময়ী।’ আবার আরেকজন মন্তব্য করেছেন, ‘তিনি যখনই লুক পরিবর্তন করেন, তখনই সেটি হয়ে ওঠে নতুন ফ্যাশন ট্রেন্ড।’

শুটিংয়ের সময় জোলির সঙ্গে ছিলেন তার ২৪ বছর বয়সী ছেলে ম্যাডক্স জোলি-পিট। মা-ছেলের এই মুহূর্তও নজর কেড়েছে ভক্তদের।

‘অ্যাংকশাস পিপল’ সিনেমাটি নির্মাণ করছেন মার্ক ফস্টার। ডেভিড মেজের চিত্রনাট্যে অভিনয় করছেন জেসন সিগেল ও আইমি লু উডও। ছবিটি ফ্রেডরিক ব্যাকম্যানের নিউইয়র্ক টাইমস বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com