সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে বুধবার (১২ নভেম্বর) ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ মাথা ঘোরা ও অচেতন হয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইন উপদেষ্টা ললিত বিন্দাল। তিনি জানান, বর্তমানে গোবিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রয়েছেন।

ললিত গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল থেকেই গোবিন্দ কিছুটা দুর্বলতা অনুভব করছিলেন। সন্ধ্যায় কয়েক সেকেন্ডের জন্য তিনি দিকভ্রান্ত হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। এরপর পারিবারিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে বিশ্রাম নেন। তবে মধ্যরাতের দিকে তার শ্বাসকষ্ট ও মাথা ঘোরা পুনরায় শুরু হলে ললিতের সহায়তায় রাত ১টার দিকে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার এশিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, প্রথমে গোবিন্দকে জরুরি বিভাগে ভর্তি করা হলেও বর্তমানে তাকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। একাধিক পরীক্ষা সম্পন্ন হলেও রিপোর্ট এখনো পাওয়া যায়নি। চিকিৎসকেরা রিপোর্ট হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ললিত বলেন, ‘আজ সকালে আমি গোবিন্দের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, এখন অনেকটা ভালো লাগছে।’

হাসপাতালে ভর্তি হওয়ার সময় গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা বা মেয়ে টিনা কেউই উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে গুজব ছড়িয়ে পড়লে ললিত জানান, ‘সুনীতা তখন শহরে ছিলেন না, এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতেই ফিরে হাসপাতালে আসেন। আর তাদের মেয়ে টিনা তখন চণ্ডীগড়ে ছিলেন, তিনিও পথে আছেন এবং সন্ধ্যার মধ্যে বাবার পাশে পৌঁছে যাবেন।’

উল্লেখ্য, অসুস্থ প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে যাওয়ার মাত্র একদিন পরই গোবিন্দ নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com