শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে থাকছেন না

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে থাকছেন না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বেসরকারি ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হবে না। শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হবে।

রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন ইস্যু নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।”

সানাউল্লাহ আরও জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ভোটের আগের রাতে ব্যালট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে সাড়ে ৪টায়।

এর আগে গত অক্টোবরে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় বিএনপি।

এই প্রেক্ষাপটে গত ২৬ অক্টোবর বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বিএনপির এই দাবি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য”।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com