বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

নির্বাচনি আচরণবিধি: শোকজের জবাব দিলেন নাহিদ ও পাটওয়ারী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
নির্বাচনি আচরণবিধি: শোকজের জবাব দিলেন নাহিদ ও পাটওয়ারী

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী।

সোমবার দুপুর ২টার দিকে তাদের প্রতিনিধি শোকজের জবাবের নথি স্বেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন সেখানকার তথ্য প্রদানকারী কর্মকর্তা তানজিম হাসান রিদম।

তিনি গণমাধ্যমকে বলেন, “প্রথমে নাহিদ ইসলামের জবাব জমা দেওয়া হয়, পরে নাসীরউদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে শোকজের জবাব দেওয়া হয়। গণভোটের প্রচারের সময় ব্যবহার করা প্রতীক ও দলের লোগো তারা কেন ব্যবহার করেছেন, সেই ব্যখ্যাও দিয়েছেন।”

এ ছাড়া জবাবের সঙ্গে শোকজ নোটিশ বাতিলের আবেদনও করেছেন বলে তথ্য দিয়েছেন আরেক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, “তারা (নাহিদ ও পাটওয়ারী) বলেছেন, ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করবেন না।”

নাহিদ ইসলাম ঢাকা-১১ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে জামায়াত জোটের প্রার্থী।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচার শুরু সময় আসার আগেই গণভোটে ‘হ্যা’ এর পক্ষে প্রচারে নামায় কারণ জানাতে চেয়ে রোববার তাদের নোটিস দেন রিটার্নিং অফিসার। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সোমবার নিজে বা প্রতিনিধির মাধ্যমে তাদের লিখিত জবাব দিতে বলা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com