বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আজ ভোটের অধিকার ফেরত পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত বুধবার রাতে সারা দেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি, যেটি কাম্য নয়। বাংলাদেশের মানুষ যদি ভোটকেন্দ্রে আসেন তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বিজয়ী হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন প্রাধান্য পাবে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে।’

ভোটকেন্দ্রে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

তারেক রহমান ছাড়াও গুলশান মডেল হাইস্কুলে ভোট দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের। তাই অন্যান্য কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় বেশ কড়াকড়ি লক্ষ্য করা গেছে। সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি র‍্যাব এবং সাদা পোশাকের পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এদিকে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভোটাররা। নির্বাচন কমিশন জানায়, নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com