শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ঈদযাত্রায় বাস সংকট, ঝুঁকিপূর্ণ ট্রাকে যাত্রী, অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় বাস সংকট, ঝুঁকিপূর্ণ ট্রাকে যাত্রী, অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য

টাঙ্গাইলে বেসরকারি এক প্রতিষ্ঠানে কর্মরত আফজাল হোসেন ঈদের ছুটিতে পাবনায় বাড়ি ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাসে প্রায় এক ঘণ্টা বাসের অপেক্ষায় থেকে বাধ্য হয়ে খোলা ট্রাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হওয়ার পাশাপাশি তাকে বেশি ভাড়াও গুনতে হয়েছে। স্বাভাবিক সময়ে বাসে যাত্রা খরচ সাড়ে তিন থেকে চারশ টাকা হলেও, ঈদ উপলক্ষে খোলা ট্রাকেই তাকে ৫০০ টাকা ভাড়া দিতে হয়েছে।

আক্ষেপের স্বরে আফজাল হোসেন বলেন, “আমার মতো গরীব মানুষের ঈদের সময় বাড়ি যেতে ও আসতে অনেক টাকা খরচ হয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।”

বুধবার ঈদযাত্রায় বাসের সংকটের কারণে আফজালের মতো বহু মানুষ টাঙ্গাইল ও ঢাকা থেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে বাড়ির পথ ধরছেন।

বেলা ৩টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, “এখন পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নগরজালফৈ, রাবনা ও এলেঙ্গা ঘুরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা মিলেছে। এসব এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ও দেখা গেছে।

কেউ কেউ দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না। আর যে বাস ও ট্রাক পাওয়া যাচ্ছে, সেগুলোতে অতিরিক্ত ভাড়া না দিলে ওঠার সুযোগ মিলছে না।

এলেঙ্গা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা কুড়িগ্রামের রফিক মিয়া বলছিলেন, “টাঙ্গাইলে দিন মজুরের কাজ করতে এসেছিলাম। ঈদ করতে বাড়ি যাচ্ছি।

“দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে ফাঁকা বাস পাচ্ছি না। ভাড়া আড়াই থেকে তিন গুণ বেশি চাচ্ছে।”

নাটোরগামী আলেয়া বেগম নামের এক নারী বলেন, “একদিকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অপরদিকে বাসে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই।

“আমাদের নারীদের জন্য আরো নিরাপত্তা প্রয়োজন। ভাড়াও বেশি চাওয়া হচ্ছে। কার কাছে বললে ভাড়া কমানো যাবে ও আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে তা আমার জানা নেই।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, “অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুনির্দিষ্ট করে যদি কেউ আমাদের কাছে অভিযোগ করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com