বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পাকুন্দিয়ায় মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিঠু মিয়া (৩৬) উপজেলার চন্ডিপাশা এলাকার মৃত তাহের উদ্দিন ও মৃত চম্পা বেগমের ছেলে। বুধবার (১৭ জুন) বিকেলে পাকুন্দিয়া থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পরে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক-সংশ্লিষ্ট অপরাধে মিঠু মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে অংশ নেওয়া পাকুন্দিয়া থানার এসআই মো. সেলিম হোসাইন রকি জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে।

গ্রেপ্তারকৃত মিঠু মিয়াকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com