সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল, লেবাননে লড়াইয়ে লাগাম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

শান্তি চুক্তির সম্ভাবনাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যা সোমবার থেকে কার্যকর হওয়া শুরু হয়েছে। পশ্চিম এশিয়াজুড়ে শত্রুতা শেষ করার লক্ষ্যে দুপক্ষের মধ্যে হওয়ার সমঝোতা চুক্তির আওতায় লেবাননে লড়াইয়ে একটি টেকসই বিরতি শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এসব ঘটনা এমন এক সপ্তাহান্তের পর ঘটেছে যা সপ্তাহখানেক আগের চুক্তিটিকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল বলে মনে হচ্ছিল। লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকায় সমঝোতা চুক্তির প্রথম অনুচ্ছেদের লঙ্ঘনের অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল আর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবার যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছিলেন।

কিন্তু তেমন কিছু না ঘটে ঘটনাপ্রবাহ শান্তি চুক্তির দিকে এগোতে থাকায় সোমবার হরমুজ প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল বাড়তে শুরু করেছে আর তেলের দাম কমতে শুরু করেছে বলে রয়টার্স জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় চূড়ান্ত শান্তি চুক্তির জন্য একটি ভালো ভিত্তি স্থাপন করা সম্ভব হয়েছে। তবে ইরান জানিয়েছে, অন্যান্য বিষয়ে আলোচনা হলেও তারা তাদের পারমাণবিক কর্মসূচী নিয়ে কোনো আলোচনা শুরু করেনি।

বিস্তারিত আসছে…

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com