মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশ–ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা এসএসসি-২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে তাড়াইলে সেরা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পাকুন্দিয়ায় এক প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল তাড়াইলে এসএসসি ফলাফলে পাসের হারে শীর্ষে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সৌদি আরবে আগুন মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের বাসের ধাক্কায় নিহত ২ পাকুন্দিয়া  মডার্ন স্কুলের ২য়  সেমিস্টারের ফলাফল প্রকাশ  ও পুরস্কার বিতরণী কিশোরগঞ্জে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

পাকুন্দিয়ায় এক প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় এক প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। উপজেলার কাজিহাটি গ্রামের জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ফেল করেছে।

ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে মোট ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

বিদ্যালয়টির শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, একটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস না করার বিষয়টি শিক্ষার মান, পাঠদান ও শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com