শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে স্বত্তন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলুল হুদা বাবুল।

অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বত্তন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার উন্নয়নের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম সাদ্দাম, মোজাম্মেল হক প্রমূখ।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা হতে শতাধীক ইবতেদায়ী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com