রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়া (২০)-কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা ইউনিয়নের চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ মিয়া ও অভিযুক্ত হৃদয় মিয়া চরদেওকান্দি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ মিয়া নিয়মিত মাদক সেবন করতেন বলে স্থানীয়দের দাবি। মাদকের টাকা নিয়ে তিনি প্রায়ই তার মাকে মারধর করতেন। ঘটনার দিন হৃদয় মিয়া ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি জানতে পারেন, মাদকের টাকার জন্য তার ছোট ভাই মাকে মারধর করেছেন।

এ বিষয় নিয়ে হৃদয় তার ছোট ভাই রিয়াদকে জিজ্ঞাসা করলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া শুরু হয়। পরে উত্তেজিত হয়ে হৃদয় ছুরি দিয়ে রিয়াদের বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিয়াদ মিয়াকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com