শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ফিলিপিন্সে একটি স্কুলে ১৬ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এসময় আরো আটজনকে আহত করার পর নিজেও আত্মহত্যা করেছে। নিহত দুইজন দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাও-এর বাঙ্গা শহরের একটি স্কুলের ১৪ বছর বয়সী শিক্ষার্থী ছিল বলে স্থানীয় মেয়র বিবিসিকে জানিয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশের বঙ্গা ন্যাশনাল হাই স্কুলে এঘটনা ঘটে।

চলতি বছরের জুনের পর থেকে ফিলিপিন্সে এটি স্কুলে তৃতীয় প্রাণঘাতী গুলির ঘটনা। বাঙ্গা শহরের মেয়র আলবার্ট পালেন্সিয়া জানান, গুলির ঘটনায় আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলের এই ঘটনায় শিক্ষা বিভাগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শিক্ষা বিভাগ জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত চলাকালে সবাইকে শান্ত থাকার এবং যাচাই না করা কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বিভাগ।

মেয়র পালেন্সিয়া রয়টার্সকে জানান, ঘটনার আগে দুপুরের খাবারের সময় বন্দুকধারী তার বন্ধুদের বাড়ি চলে যেতে বলেছিল। সে তাদের জানিয়েছিল, দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে।

প্যালেন্সিয়া সংবাদ সংস্থাকে বলেন, ‘তার বন্ধুরা তখন হাসছিল, কারণ হামলাকারী একজন পরিচিত রসিক ছিল। দুপুরের খাবারের পর, সে ছাত্রদের ওপর গুলি চালাতে শুরু করে। আত্মহত্যা করার আগে সে ১০ জন ছাত্রকে গুলি করে।’ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই গুলির ঘটনার কারণে বাঙ্গা পৌরসভার সকল ক্লাস স্থগিত করা হয়েছে।

ফিলিপিন্স রেড ক্রস জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে তারা গুলির খবর পায়। এরপর আহতদের দ্রুত চিকিৎসা দিতে চারজন প্যারামেডিকসহ একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির ঘটনা তদন্ত শুরু করেছে।

ফিলিপিন্সে বন্দুক দিয়ে অপরাধের ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। দেশটিতে বন্দুক রাখার হারও তুলনামূলক বেশি। তবে স্কুলে গুলির ঘটনা সাধারণত কমই ঘটে। এর আগে গত জুনে মধ্য ফিলিপিন্সে একটি উচ্চ বিদ্যালয়ে গুলির ঘটনায় তিন শিক্ষার্থী নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছিল। তদন্তকারীদের ধারণা ছিল, স্কুলে হয়রানির শিকার হওয়ার কারণে প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছিল।

গত আগস্টে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের একটি ক্যাথলিক জুনিয়র হাই স্কুলে এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে। পরে ওই শিক্ষার্থীও আত্মহত্যা করে। ওই ঘটনায় হামলাকারী প্রথমে একজন শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়।

তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে সে অন্য একটি শ্রেণিকক্ষে গিয়ে এক শিক্ষার্থীকে গুলি করে। পরে ওই শিক্ষার্থী মারা যায়। শুক্রবারের গুলির ঘটনার পর সাউথ কোটাবাতো প্রদেশের গভর্নর রেইনালদো তামায়ো প্রাপ্তবয়স্ক বন্দুক মালিকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com