মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার: সংসদে অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাড়াইলে বাউনপুর মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান পাকুন্দিয়ায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা হোসেনপুরে ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন হোসেনপুরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন নিলুফা আক্তার রূপা বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনা ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু

গুলশানে ওসি-ডিসির পর সরানো হল এডিসিকেও

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের পর পুলিশের গুলশান বিভাগের এডিসি মো. সারোয়ার হোসাইনকেও সরানো হল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির এক আদেশে সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়। আর ডিবির এডিসি মো. আমিনুল হক বাপ্পীকে গুলশানে দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনে ও মিরপুর বিভাগের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের বদলি করা হয়।

এর আগে বুধবার কয়েক ঘণ্টার ব্যবধানে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেদিন দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল ছোড়েন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা বলে পুলিশ।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়, যে মামলায় এ পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা শনিবার জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। মিছিল নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গুলশানে পুলিশের তিন কর্মকর্তাকে সরানো হল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com