শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে সুবর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাবার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামের রউফ মিয়ার ছেলে মো. মাসুম মিয়ার সঙ্গে একই এলাকার মো. হেলাল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়। কয়েকদিন আগে সুবর্ণা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরে সেখান থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সুবর্ণার বাবা মো. হেলাল মিয়া জানান, তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com