মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম তাড়াইলে জেলা প্রশাসকের হাত থেকে সনদ পেল মাদরাসার তিন শিক্ষার্থী নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে কারখানায় না গিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও একটিতে আগুন দেওয়া হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নগরের নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন।

তিনি বলেন, আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভকালে শ্রমিকরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং বাস-ট্রাক ভাঙচুর করেছে। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে।

এদিন সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থানের পাশাপাশি শিল্পাঞ্চলের কারখানাগুলোর ফটকেও সতর্ক অবস্থান নেয় পুলিশ ও শিল্প পুলিশ।

বেলা ১১টার দিকে শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়।

পরে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। দুপুর ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক ছিল।

শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে সোমবার সকাল ৮টা থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com