বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কটিয়াদীতে ট্রেনের ধাক্কায় শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬৬৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কটিয়াদী উপজেলার মানিকভালী মন্ডলভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার বাসিন্দা আব্দুল হামিদ (৫৫) এবং পাকুন্দিয়া উপজেলার বোরহান (৩৪)।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, দুপুর পৌনে ১টার দিকে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর পৌনে ২টার দিকে কটিয়াদী উপজেলার মানিকখালী অতিক্রম করার সময় দুই মোটরসাইকেল আরোহী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান স্কুলশিক্ষক আব্দুল হামিদ।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বোরহানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com