বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী হতে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী হতে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

আজ শনিবার (২১ ডিসেম্বর) জেলার কটিয়াদি উপজেলার দুলদিয়া ইউনিয়নের শিমুলতলা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পাইপ এসব উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুলদিয়া ইউনিয়নের শিমুলতলা এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দাঙ্গা হাঙ্গামার জন্য কতিপয় লোক দেশীয় অস্ত্র সস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল আনুমানিক দুপুর আড়াইটায় ঘটনাস্থলে যাইয়া জনৈক ইসলাম উদ্দিন (৬৫) এর বাড়ির পিছনে ঝোপের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, জমি সংক্রান্ত বিষয়ে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য দূর্বৃত্তরা বর্ণিত স্থানে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছিল। এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের আটক করতে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

উক্ত ঘটনা সংক্রান্তে দেশীয় তৈরী ০২(দুই) টি পাইপ গান এবং ০১ (এক) রাউন্ড কার্তুজ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com