কিশোরগঞ্জের ভৈরবে দিনব্যাপি বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেছেন ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সাংসদ নাজমুল হাসান পাপন ও তার সহধর্মিনী রোকসানা হাসান। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্টল নিয়ে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে উৎসবের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ সায়দুল্লা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা. কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ দলীয় নেতা-কর্মীরা। মেলার প্রতিটি স্টলে শিক্ষার্থীদের নিজেদের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি ও বাঙ্গালী জাতির ঐতিহ্যবাহি পিঠার সমাহার চোখে পড়ে।
সবশেষে উপজেলা সম্প্রসারণ প্রকল্পের আওতায় জিওবির অর্থায়নে ৩কোটি ৯৭লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের নব নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন সাংসদ নাজমুল হাসান পাপন ।