পাকুন্দিয়ার ইয়াবাসম্রাট রুহুল আমিন (৪৮) কে ১৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব।
শনিবার (৪ জানুয়ারি) বিকালে পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আকটকৃত রুহুল আমিন পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মোড়লবাড়ীর মৃত আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, শনিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে। তখন ১৬৫ পিস ইয়াবাসহ রুহুল আমিনকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া রুহুল আমিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।