পবিত্র হজ্ব নিয়ে কুটক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবের গুলে মদিনা দরবার শরীফের পীর আবুল বাসারকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেছে ইমাম-ওলামা পরিষদসহ হাজার হাজার তৌহিদী জনতা।
আজ রোববার (৫ জানুয়ারী) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শহরের নিউ টাউন এলাকার ওয়ালটনের সামনে খন্ড খন্ড মিছিলে জড়ো হতে থাকে লোকজন। এসময় বক্তব্য রাখেন মাওলানা জহিরুল হক, জামাল উদ্দিন,আল-আমিন,এম.এ মুসা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আতাউল্লাহ আমিনসহ ইমাম-ওলামা পরিষদের নেতৃবৃন্দ। এতে একাত্বতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন জনপ্রতিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার তৌহিদী জনতা। ফলে ঢাকা সিলেট মহাসড়কে ঘন্টাব্যপী যানযটের সৃষ্টি হয়। পরে ওয়ালটনের সামনে থেকে ভৈরবের ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রসাশনের কাছে জেলা প্রসাশক বরাবরে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে স্বারকলিপি দেয়। এর আগে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এড. আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ফলে আবুল বাসারকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভের ডাক দেয় ইমাম-ওলামা পরিষদ।
জানাগেছে, সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসার প্রবিত্র ওমরা হজ্ব নিয়ে কুটক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।