বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইল উপজেলায় ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

আল-আমিন সবুজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৭৫৮ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তাড়াইল উপজেলায় শুরু হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম ভূঁঞা।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে তাড়াইল উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৩০ জন খেলোয়াড় অংশ নেয়। কোচের দায়িত্ব পালন করবেন তাড়াইলের সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ মিজানুর রহমান মিজান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান সহ তাড়াইলের সাবেক খেলোয়াড় এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদ। আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তাড়াইল উপজেলা চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম ভূঁঞা জানান, তরুণ সমাজকে সমৃদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই।

এই প্রশিক্ষণ শেষে মাদক বিরোধী একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের ঘোষণা দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com