বয়স একটা সংখ্যা মাত্র। সময়ের সঙ্গে সমান্তরালভাবে যে অভিজ্ঞতা তৈরি হয় তাকেও বয়স বলা যায়। কোন বয়সে কী করা উচিত বা উচিত নয়, তার সবটাই মানুষের তৈরি, সমাজের তৈরি। এজন্য পৃথিবীতে বাস করার সময় বেড়ে চললেও, বয়সের ছাপ মনে ফেলা চলবে না।
মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে ‘তরুণ’ ভাবতে পছন্দ করে। সবাই চায়, আয়নার সামনে নিজের চেহারাটা টান টান দেখতে। অবশ্য একটা সময়ের পর মানুষের চেহারা কুঁচকে যেতে শুরু করে। আর এজন্য শরীরের যত্ন নিতে হয়। তাহলেই বয়সে ছাপ এড়ানো সম্ভব। দেখে নিন কিভাবে প্রাকৃতিক উপায়ে বয়সের ছাপ এড়াবেন-