বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

প্রচণ্ড শীত উপেক্ষা করে ইজতেমায় মুসল্লিদের ঢল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৫৪৫ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় বয়ানসহ নানা আনুষ্ঠানিকতা চলছে। শনিবার সকালে ফজরের নামাজের পর আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।

বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশী সংখ্যক মুসল্লির অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এ কারণে মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা।

ইজতেমার ময়দানে গতরাতে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু হলো। ফজরের নামাজের পর তাদের দুই জনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। গতরাতে মৃত্যুবরণকারী মূসল্লীরা হলেন: রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মনবাড়িয়ার মো: শাহজাহান।

ইজতেমা আয়োজকদের সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর মাওলানা ইসমাইল, বাদ আসর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা দেওলা বয়ান করবেন।

ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com