বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৪৭৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের উচ্চ পর্যায় এবং গণভবন সূত্রের বরাত দিয়ে জাতীয় দৈনিক কালের কন্ঠের আজকের সংখ্যায় প্রকাশিত বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের করা একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ছবি: সংগ্রহিত

আওয়ামী লীগ সূত্র জানায়, মন্ত্রিসভায় রদবদলের ক্ষেত্রে টানা তৃতীয় মেয়াদের এ সরকারের গত এক বছরের কাজের মূল্যায়ন করা হবে। আর মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রে দলের ২১তম জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠন এবং পরবর্তী সাংগঠনিক অবস্থা বিবেচনায় নেওয়া হতে পারে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে আসার মতো যোগ্য বলে দলটির উচ্চ পর্যায়ে বিবেচিত হওয়ার পরও সেখানে স্থান মেলেনি—এমন দু-একজন নেতার ঠাঁই হতে পারে মন্ত্রিসভায়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠন করার পর মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা পুনর্বিন্যাস একটি রুটিন ওয়ার্ক; এই নতুন বছরে এটা হতে পারে।’

গণভবন-সংশ্লিষ্ট সূত্র কালের কণ্ঠকে জানায়, বর্তমান মন্ত্রিসভার কাজের মূল্যায়নে একাধিক মন্ত্রণালয়ের দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। এসব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কয়েকটি স্পর্শকাতর ইস্যুতে সফলতা দেখাতে পারেননি বলে মনে করছেন সরকারের নীতিনির্ধারকরা। এ কারণে সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য কালের কণ্ঠকে বলেন, অন্তত চারটি মন্ত্রণালয়ের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে অসন্তোষ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গণভবনের একটি সূত্র জানায়, আগামী ১৭ মার্চ শুরু হবে বছরব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের বছরজুড়ে জন্মশতবার্ষিকী উদ্যাপনের বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও সরকারের ব্যস্ততা রয়েছে। তাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগেই মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের কাজটি সম্পন্ন করতে চান।

টানা তৃতীয় দফায় ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। গত বছরের (২০১৯) ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এরপর গত বছরের ১৩ জুলাই পদোন্নতি পেয়ে মন্ত্রী হন ইমরান আহমদ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ফজিলাতুন নেসা ইন্দিরা। এর আগে গত বছরের ১৯ মে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়। বর্তমান মন্ত্রিসভায় ৪৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ণমন্ত্রী ২৫ জন, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী রয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান ও মোস্তাফা জব্বার। মন্ত্রিসভার বর্তমান যে আকার, সে অনুযায়ী আরো দুজনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার সুযোগ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com