বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

বাঁচা মরার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৫৪৮ বার পড়া হয়েছে

জিতলে সেমিফাইনাল; হারলে বিদায়। এমন সমীকরণ সামনে রেখে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বিকেল ৫টায় ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। শেষ চারের টিকেট পেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেরই চাই জয়। গ্রুপ সেরা হয়ে এরই মধ্যে সেমি-ফাইনালে উঠেছে ফিলিস্তিন।

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টপকে সেমিফাইনালে উঠতে না পারলে বাংলাদেশের জন্য সেটা হবে বিপর্যয়। এমন ম্যাচের আগে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা জামাল ভুঁইয়া খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

বাম পায়ের উরুতে ব্যথা নিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা না খেলা কোচ ছেড়ে দিয়েছেন জামালের ওপরেই। আর জামাল নিজে বলছেন তার খেলার সম্ভাবনা ‘৭৫ শতাংশ’।

শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলার আভাস দিয়েছেন বাংলাদেশের কোচ জেমি ডে। ইঙ্গিত দিয়েছেন দুই ফরোয়ার্ড খেলানোর। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোল করা সাদউদ্দিনের সঙ্গে মতিন মিয়া বা মাহবুবুর রহমান সুফিলকে রেখে আক্রমণভাগ সাজাতে পারেন ডে।

“একাদশে পরিবর্তন আসতে পারে। সেটি হবে আক্রমণাত্মক ফুটবলের স্বার্থে। ফরোয়ার্ড লাইনে সাদ-সুফিল-মতিনরা খেলতে পারে। সুযোগ তাদের সামনে আসবে, কাজে লাগানোর দায়িত্ব তাদের। শুধু স্ট্রাইকার নয়, মাঝমাঠের খেলোয়াড়দেরও গোলের জন্য ঝাঁপাতে হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com