বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৫৩২ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লঙ্কানদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। তাই ১৭ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান ফরোয়ার্ড মতিন মিয়া। পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের রক্ষণভেদ করতে পারেনি লঙ্কানরা। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জেমি ডে শিষ্যরা। দ্বিতীয়ার্ধে শুরুতেই আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। তাতেই তছনছ লঙ্কান রক্ষণ। যেখানে ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মতিন মিয়া।

এরপর ৮২ মিনিটে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইব্রাহিম। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায়, জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর জয়ে ৩ পয়েন্ট নিয়ে সেমিতে পা রাখলো স্বাগতিকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com