বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

নতুন চেহেরায় হাজির হচ্ছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৪৬২ বার পড়া হয়েছে

চেনা রূপকে বদলে দিয়ে নতুন চেহারায় হাজির হচ্ছে ফেসবুক। মূলত ফেসবুকের ডেস্কটপ সংস্করণে এমন পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এনডিটিভি জানায়, এরই মধ্যে ফেসবুক কিছু ইউজারকে নতুন সংস্করণের অ্যাকসেস দিয়েছে। তবে শিগগিরই বিশ্বব্যাপী নতুন চেহারায় দেখা যাবে প্ল্যাটফর্মটিকে।

ফেসবুকের এই নতুন‌ লুকে অনেক পরিবর্তন লক্ষ করা যাবে। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে সাদা রংটি। শীর্ষে থাকছে হোম, ভিডিও, মার্কেট প্লেস, ফ্রেন্ডস ও অন্য অপশন। বাঁ দিকে ব্যবহারকারীর নাম ও কত ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে তা দেখা যাবে।

ঠিক নিচে থাকবে গ্রুপগুলো সঙ্গে ইভেন্ট, সেভড, পেজেস, ফ্রেন্ডস, সেটিংস, প্রাইভেসি ও সি মোর। এই অপশনগুলো থাকবে পরপর সাজানো। ডানদিকে স্পনসর্ড-এৱ পর বার্থডে ও তার ঠিক নিচে থাকবে কনট্যাক্টস।

নতুন লুকে ফেসবুকের প্রতিটি বিষয় খুব স্পষ্ট দেখা যাবে। এতে বাড়ানো হয়েছে টেক্সটের আকারও। ইউজাররা যেটি খুঁজছেন সেটি সহজেই পেয়ে যাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com