বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৫৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চপাস্টের পর প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর।

এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আবদুল্লাহ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com