বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

ভৈরবে ভিক্ষুকের কোলে রেখে যাওয়া সেই নবজাতক শিশুটিকে পিতৃ পরিচয়ে কোলে নিলেন ডিসি দম্পতি

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ১১০০ বার পড়া হয়েছে

ভৈরবে ভিক্ষুকের কোলে ফেলে যাওয়া সেই নবজাতক শিশুটিকে পিতৃ পরিচয়ে কোলে তুলে নিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারোয়ার মুর্শেদ চৌধুরী দম্পতি । কেক কেটে ও মিষ্টি বিতরনসহ নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অত্যন্ত জাকঁজমকপূর্ন ও আনন্দঘন পরিবেশে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ভৈরব উপজেলা নির্বাহী কমকর্তা লুবনা ফারজানার বাস ভবনে এসে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারোয়ার মুর্শেদ চৌধুরী এবং তার সহধর্মিণী সুমনা আনোয়ার আনুষ্ঠানিকভাবে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার কাছ থেকে নবজাতক শিশুটিকে কোলে তুলে নিলেন ।

এসময় ভৈরব সহকারি কমিশনার ( ভূমি) হিমাদ্রি খিসা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা,পিআইও জিল¬ুর রহমান রাশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষাকর্মকর্তা নাদিরা আক্তার রুমা ও বিভিন্ন গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের প্রশ্নে জানান তার ১টি মেয়ে সন্তান রয়েছে । এ নবজাতকটিকে ও তিনি নিজ সন্তান হিসেবে লালন-পালন করে ভাল মানুষ হিসেবে গড়ে তুলবেন এসম।  তার সহধর্মিণী সুমনা আনোয়ার ও বলেন, আজ থেকে তার ২ টি সন্তান । ২টি সন্তানকে তিনি একই মর্যাদায় লালন-পালন করে সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন ।

এর আগে গত সোমবার জেলা প্রশাসক চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শিশুটিকে দত্তক নিতে আবেদন জানালে ওই দিন রাতেই জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের (১ নং আমলী আদালত) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রফিকুল বারী শিশুটিকে জেলা প্রশাসক মোঃ সারোয়ার মুর্শেদ চৌধুরী ও তার সহধর্মিণী সুমনা আনোয়ার দম্পতি কে দত্তক হিসেবে দিতে আদেশ জারি করেন । তবে আদেশ জারির হওয়ার পরও শিশুটি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার হেফাজতে নিবিড় পরিচর্যায় ছিল।

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে যাওয়া নারী আর ফিরে না আসায় শিশুটির শারিরীক সুস্থতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি সুস্থ আছে । পরে আদালতের নির্দেশের অপেক্ষায় শিশুটিকে আমার হেফাজতে ছিল।

উল্লেখ্য যে, গত ২৪ জানুয়ারী সন্ধ্যায় ভৈরব বাসষ্ট্যান্ড এলাকায় টয়লেটে যাবার কথা বলে এক ভিক্ষুকের কোলে দুইদিন বয়সী নবজাতক কন্যাকে রেখে পালিয়ে যায় এক নারী। পরে ওই ভিক্ষুক পাশের একটি ফার্মেসীর মালিক আশরাফুল আলম মুকুল কে জানায়। ঘটনাটি শোনে মুকুল ইউএনওর সাথে যোগাযোগ করে ভৈরব থানায় সাধারন ডায়েরী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটির সুস্থ্যতা নিশ্চিত করেন চিকিৎসকরা। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অন্তত চল্লিশজন শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন । কিন্তু আইন অনুযায়ী শিশুটির ঠিকানা নির্ধারনে আদালতে আবেদন করেছেন সমাজ সেবা অধিদপ্তর। পরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করলে আদালত এতে সম্মতি দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com