কিশোরগঞ্জের ভৈরবে অতিরিক্ত মাত্রায় সারা রাতব্যাপী শব্দদূষণ রোধ নিয়ন্ত্রনের সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
আজ (৩ জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে শব্দদূষণ রোধের এ সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র এ্যাড. ফখরুল আলম আক্কাস, ভৈরব চেম্বার অব কর্মাস এর সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির, কিশোরগঞ্জ জেলার প্যানেল চেয়ারম্যান মির্জা মোহাম্মদ সোলায়মান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজউদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, কাউন্সিলর মোঃ আল আমিন, নজরুল ইসলাম, ওলামা পরিষদের সভাপতি মোঃ আল আমিন এবং হিন্দু প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন শিবেশ চন্দ্র সরকার। এছাড়াও ওলামায়ে কেরাম, ইমাম পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উৎযাপন কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জুড়ে প্রতিরাতে উচ্চস্বরে ওরশ মোবারক, ধর্মীয় অনুষ্ঠান, গায়ে হলুদ, বিবাহ উৎযাপন, পূজা পর্বণ ও বিভিন্ন অনুষ্ঠানের নামে সন্ধা থেকে ভোর রাত পর্যন্ত মাইকের উচ্চ শব্দে অসহায় ছিল সাধারণ মানুষ। শব্দ দূষণ অতি মাত্রায় বেড়ে যাওয়ায় রোগী, বয়ষ্ক মানুষ, হাসপাতাল, মসজিদ, স্কুল, কলেজের পরীক্ষার্থীরা প্রতিদিন পড়ে বিপাকে।
অতি মাত্রা সারা রাতব্যাপী শব্দদূষণ রোধে ভৈরব উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে অভিযোগ করে আসছিলেন প্রতিদিন সাধারণ মানুষ। এতে করে মানুষ তার দৈনন্দিন কাজকর্মে অনেক ক্ষেত্রে পিছেয়ে পড়েছে উচ্চ স্বরের কারণে অনেক সমস্যার সৃষ্টি হয় আর তার প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। অনেক বিশ্লেষকদের মতে উচ্চ শব্দ মানুষের অবসাদকে বাড়িয়ে তুলে এবং মানুষ স্বাভাবিক অবস্থা থেকে গুরুতর ভাবে হীনতায় ভোগে।
আরো বিশেষ সূত্রে জানা যায় যে, চলমান এস এস সি পরীক্ষথীরা তারা তাদের পড়াশোনা ঠিকমত করতে পারছে না। উচ্চ শব্দের কারণে পড়ায় মন বসছে না এবং পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো নিতে পারছে না। চলমান এস এস সি পরীক্ষা তাই অনেক অভিভাবকের মতামত এই কয়েকমাস হলে যেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের এই শব্দদূষণ থেকে মুক্তি দেওয়া হয়।
নানা অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনায়, রাত ১২টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান উচ্চ শব্দ অনুষ্ঠানস্থলে সীমাবদ্ধ থাকবে এবং রাত ১২টা বাজার সাথে সাথে সব ধরণের উচ্চ শব্দ বাজানো নিষিদ্ধ আলোচনায় গৃহিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, আমাকে ছাত্র, অভিভাবক ও সর্বসস্তরের লোকজন প্রতিদিন আমার অফিসে এসে এই শব্দ দূষণের অভিযোগ করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে দুপুরে ভৈরবের উপজেলার বিভিন্ন শ্রেণীর প্রায় ১০০জন প্রতিনিধিত্বের সাথে আলোচনা করে সকলে স্বার্থে এই সিদ্ধান গৃহিত হয়।