বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

কিশোরগঞ্জের শহীদি মসজিদ ও জামিয়া ইমদাদিয়ার নতুন দায়িত্বে যারা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১৭২ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ায় মজলিসে শুরা কমিটির সদস্যদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আল জামিয়াতুল এমদাদিয়ার মুহতামিম (প্রিন্সিপাল) ও ঐতিহাসিক শহীদি মসজিদের মোতাওয়াল্লী হিসাবে দায়িত্ব পেলেন মাও. শেখ শাব্বির আহমাদ রশিদ।

নতুন নিয়োগপ্রাপ্ত মুহতামিম আল্লামা শেখ শাব্বির আহমাদ রশিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক এ শিক্ষা প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিমের (ভাইস প্রিন্সিপাল) দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ- এর ভাই ও আল্লামা আতাহার আলী রহ. এর সন্তান।

এছাড়াও কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিবের দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল এমদাদিয়ার মুহাদ্দিস মাও.শেখ শোয়াইব বিন আঃ রউফ। পেশ ইমামের দায়িত্ব পেয়েছেন আল্লামা আনোয়ার শাহ রহ. ছোট ছেলে মাওলানা আনজার শাহ তানিম।

মজলিসে শুরার এই বৈঠকে সভাপতিত্ব করেন আহমদ হোসেন। বৈঠকে মজলিসে শুরার সদস্য ঢাকা ১নং সিদ্দিক বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতী উবায়দুল্লাহ, ফরিদাবাদ জামিয়া আরাবিয়া’র মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ আমলীতলা মধ্যবাড়েয়া দারুল উলূম নিজামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আমিনুল হক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডের মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস ফয়সাল আহমদ, সিলেট বালাগঞ্জ গওহরপুর জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, ঢাকা বসুন্ধরা ফকীহুল মিল্লাত সরণী মারকাজুল ফিকরীল ইসলামী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী আরশাদ রাহমানী, বি-বাড়িয়া কান্দিরপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোবারকুল্লাহ, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, শুরা সদস্য অ্যাডভোকেট মো. ফজলুল কবীর, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কাজী শাহীন খান ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা শফিকুর রহমান জালালাবাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

সদ্য প্রয়াত আল্লাম আযহার আলী আনোয়ার শাহ রহ. ১৯৭৭ সাল থেকে ৪৩ বছর টানা শহীদী মসজিদে খতিবের দায়িত্ব পালন করার পর গত ২৯ জানুয়ারি ২০২০ খ্রি. ইন্তেকাল করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com