বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

এ যাত্রায় রক্ষা পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করলেও উচ্চকক্ষ সিনেট অব্যাহতি দিয়েছে তাকে। তাই এই যাত্রায় ক্ষমতা ছাড়ছেন না ট্রাম্প। হোয়াইট হাউজেই থাকতে পারছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। ট্রাম্পের ওপর আনা দুটি অভিযোগ সিনেটরদের ভোটে বাতিল হয়ে যায়।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। এছাড়া, কংগ্রেসকে অমান্য করার অভিযোগ রিপাবলিকান সিনেটররা খারিজ করেছেন ৫৩-৪৭ ভোটে। যদিও গত ১৮ ডিসেম্বর ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি পাস করে। রিপাবলিকান সিনেটর মিট রমনি শুধুমাত্র ট্রাম্পের বিপক্ষে একটি অভিযোগের পক্ষে ভোট দিয়েছেন।

এ বছরই অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্পের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। অভিযোগ রয়েছে, বাইডেনকে হয়রানি করতে বা বিপদে ফেলতে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির আনুকূল্য চেয়েছেন। তা হচ্ছে ইউক্রেনকে প্রতিশ্রুত ৪ শ’ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য পাসের বিনিময়ে, জেলেনেস্কি যাতে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ তদন্ত করে। এ বিষয়ে ফোন কলের কথা ফাঁস হলে ডেমোক্র্যাটরা হাউজ অব রিপ্রেজেন্টেটিভে তদন্ত শুরু করে। ট্রাম্পকে করা হয় অভিশংসিত। তবে ট্রাম্প তার অপরাধ কখনোই স্বীকার করেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com