বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইল উপজেলায় মাদক বিরোধী ফুটবল ম্যাচ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৭ বার পড়া হয়েছে

‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদক রুখবে খেলোয়াড়’ এই স্লোগানকে সামনে রেখে তাড়াইল উপজেলায় শেষ হলো মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েল অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তাড়াইলের ৪০ জন প্রতিভাবান খেলোয়াড় নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণ শেষে এই প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নেয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে। যেখানে প্রতিপক্ষ কিশোরগঞ্জ সদরের ভূইয়া ফুটবল একাডেমির খেলোয়াড়রা।

 

তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। জমজমাট এই ম্যাচে প্রথমার্ধে সাব্বির এর গোলে লিড নেয় তাড়াইল একাডেমি। দ্বিতীয়ার্ধে তাড়াইল একাডেমির অধিনায়ক দিদারের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে উল্লাসে মেতে ওঠে তাড়াইল এর সমর্থকরা। এই আয়োজনে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. মুজিবুল হক (চুন্নু)। মরহুম কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন এর স্মরণে আয়োজনের সার্বিক সহযোগিতা করেছেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com