বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ (এক) বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত (দলীয় প্যাডে লিখা) ফেসবুকে পোষ্ট করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। একইসঙ্গে আগামী এক বছরের জন্য নিম্মুক্ত কমিটি অনুমোদন দেওয়া হলো।
নতুন কমিটিতে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ উমান খান এবং সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান নয়নকে আগামী ১ (এক) বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উমান খান সাবেক কমিটিতে সাংগঠনিক পদে এবং নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন সাবেক কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছে।