বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করে ভুল স্বীকার করলে সরকার সেটা চিন্তা করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮১৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সর্বোচ্চ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার পক্ষ থেকে প্যারোলে মুক্তির বিষয়ে আমাদের কাছে কোন আবেদন করা হয়নি। কাজেই প্যারোলে মুক্তির বিষয়ে কোন মন্তব্য করতে পারছি না। প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করে ভুল স্বীকার করলে সরকার সেটা চিন্তা করবে।

জঙ্গিবাদের নামে চক্রান্ত ও ষড়যন্ত্র করে পৃথিবীর অনেক দেশকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশকেও ষড়যন্ত্র করে জঙ্গিবাদের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গী হামলা হয়েছিল।

জঙ্গিবাদের কারণে আমরা একসময় চরম সংকটে ছিলাম। সেই সংকটময় সময়ে সারা পৃথিবীর আলেম ওলামারা জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে এসেছিলেন। যে কারণে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জঙ্গিবাদ দমন করতে পেরেছিলাম। তবে এখনও ষড়যন্ত্র চলছে। তিনি জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে এগিয়ে আসার জন্যে সকলের প্রতি আহবান জানান।

আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইছাপশর বেলংকা গ্রামের জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতিমার শেষ দিন আখেরি মোনাজাতের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ উপস্থিত ছিলেন। ইজতিমায় দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com