বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

কিশোরগঞ্জ কম্পিউটার সমিতি’র অভিষেক সভাপতি পলাশ সম্পাদক মাসুম

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯১৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ কম্পিউটার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন জেলা শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে স্থানীয় কম্পিউটার ব্যবসায়ী সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে পলাশ কম্পিউটারের সত্ত্বাধিকারী মো. আবদুল্লাহ আল মামুন পলাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে লিংক কম্পিউটারের পরিচালক ফজলে এলাহী খান মাসুম।

 

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ ষ্টেশান রোডস্থ স্থানীয় একটি রেষ্টুরেন্টে কিশোরগঞ্জ জেলা শহরের সকল কম্পিউটার ব্যবসায়ীদের উপস্থিতিতে ৭টি সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছে মারুফ কম্পিউটারের পরিচালক আনোয়ারুল হক মারুফ (সহ-সভাপতি), নিফ আইটি’র সত্ত্বাধিকারী মো. মোবারক হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক), আইটেক কম্পিউটারের পরিচালক সাজিদুর রহমান সাজিদ (কোষাধ্যক্ষ), গোলাপ কম্পিউটারের প্রোপাইটর মো. গোলাপ মিয়া (প্রচার সম্পাদক), কুইক কম্পিউটারের পরিচালক মো: আলামিন (কার্যকরী সদস্য)।

 

২৬টি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গঠিত কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতি’র এ নির্বাচনে আগামী ২ (দুই) বছরের জন্য দায়িত্ব পালন করবে এ নির্বাচিত কমিটি। সদ্য নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ নির্বাচিত সবাই সকলের নিকট দোয়া চেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com