বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

বিশ্বকাপ জয়ী যুব টাইগারদের প্রীতি ম্যাচের মধ্যদিয়ে উদ্বোধন হলো শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ যুব ক্রিকেটদলের অংশ গ্রহণে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা এগারোটায় বাংলাদেশ যুব ক্রিকেটদলের অধিনায়ক আকবর আলীসহ দলের অন্যান্য খেলোয়ার ও স্থানীয় ক্রিকেটারদের অংশ গ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি ও এসিসি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি। নামফলক উম্মোচন ও শান্তির পায়রা অবমুক্তির মধ্য দিয়ে উদ্বোধনি অনুষ্টানের সূচনা করেন প্রধান অতিথি সাংসদ নাজমুল হাসান পাপন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক আশরাফুল ইসলাম টিটু, ভৈরব উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ফখরুল আলম আক্কাস প্রমূখ।

এছাড়াও ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। ৮কোটি ৬৯লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com