বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

মজুদ করবেন না, দেশে সবকিছু পর্যাপ্ত রয়েছে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

দেশে সবকিছুর পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আতঙ্কিত হয়ে খাদ্যশস্যসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবি’র।

শনিবার ঢাকা সিটি কলেজ কেন্দ্র জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, ‘কিছু মানুষ আতঙ্কিত হচ্ছে … তারা খাদ্য সামগ্রী সংগ্রহ করছে এবং তাদের বাড়িতে মজুদ করছে … আমি পরিষ্কার করে বলতে চাই, খাদ্য সামগ্রীতে (মজুদে) আমাদের কোনো সমস্যা নেই।’

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার মাঝেই শনিবার তিন সংসদীয় আসন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪-এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন আসনে ভোটার রয়েছেন ১০ লাখের বেশি। ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট টানা বিকাল ৫টা পর্যন্ত চলবে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে প্রচলিত ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com