বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় র‌্যাবের বৃত্ত কার্যক্রমের প্রচারণা

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৯৮৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ জেলার সকল উপজেলার মতই তাড়াইল উপজেলায় সর্তকতামূলক প্রচারণার পাশাপাশি বৃত্ত কার্যক্রমের প্রচারণা চালাচ্ছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড-১৯ নামকরন করেন ।

 

এ ভাইরাস চীন, ইতালি,স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৭ টি দেশে ছড়িয়ে পড়ে। এতে ২৭ হাজার ৩৬০ জনেরও অধিক লোক মারা গেছে এবং ০৫ লক্ষ ৯৭ হাজার ৭২ জনেরও অধিক আক্রান্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে ৪৮ জন লোক আক্রান্ত হয়েছে এবং ০৫ জন মৃত্যু বরণ করেছে। র‌্যাব একটি এলিট ফোর্স। এই এলিট ফোর্স দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

 

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা (নান্দাইল চৌরাস্তা, নান্দাইল বাজার, কুরুলিয়া বাজার, রাউটি বাজার, তাড়াইল এলাকা) সহ বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ডিউটির পাশাপাশি জনগনের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক প্রচারণার পাশাপাশি বৃত্ত কার্যক্রমের প্রচারণা চালাচ্ছে। এর পাশাপাশি মাইকিং এর মাধ্যমে জনগণের মধ্যে সচেতনামূলক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে ১. জনসমাগম এড়িয়ে চলুন ২. মাস্ক, হ্যান্ডগ্লোবস পরিধান করুন ৩. হোম কোয়ারেন্টাইন অনুসরন করুন ৪. বাড়ির ভেতর বাহির পরিষ্কার রাখুন ৫. হ্যান্ডওয়াশ , হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করুন৬. একের অধিক লোককে পরিহার করুন ৭. ঠান্ডা, কাশি, জ্বর, সর্দির ঔষধ ঘরে রাখুন ৮. প্রয়োজনীয় কাজ ব্যতীত অযথা ঘোরাঘুরি থেকে বিরত থাকুন ৯. নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী ক্রয়ে একের থেকে অন্যের দূরুত্ব বজায় রাখুন ১০. নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ও ঔষধের দোকান ব্যতীত অন্যান্য দোকান বন্ধ রাখুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com