বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কটিয়াদী থেকে ৫শ’ পিস ইয়াবাসহ এক জন গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালিয়া থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ৫শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আবু শামা মো. ইকবাল হায়াত সঙ্গীয় ‍পুলিশসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। মঞ্জু বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত বুধু মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে ৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দায়েরের পর মঞ্জু মিয়াকে বিচারকের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com