বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তিন মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৪৬৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার(২ এপ্রিল) টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করছেন সংগঠনের নেতা-কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ আরো অনেকে।

অবস্থান কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘করোনাভাইরাস সঙ্কটে সাধারণ শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে মানবিক স্বার্থে সব শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফ করার লক্ষ্যে সরকারি নির্দেশনা দেওয়ার দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা আশা করি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘সকলের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এ সঙ্কট সহজে দূরীভূত করা সম্ভব নয়। মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে।’

মুক্তিযুদ্ধের মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনেট মাহমুদ বলেন, ‘এখন খেটে খাওয়া মানুষ কোনো কাজ করতে পারছে না, বাড়ি থেকে বের হতে পারছে না। কীভাবে তারা বাড়ি ভাড়া দেবে। সরকারের কাছে অনুরোধ যেন বাড়ি, দোকান ও টিউশন ফি মওকুফ করে দেওয়া হয়। আর এতে যেন কোনো শর্ত না থাকে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com