বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

বিজেএমইএ কাজটি ভালো করেনি: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৪৫৩ বার পড়া হয়েছে

বিজেএমইএ ইতোমধ্যে গার্মেন্টস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকদের এভাবে ঢাকায় নিয়ে এসে বিজেএমইএ কাজটি ভালো করেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, গত রাতেই গার্মেন্টস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শ্রমিকদের বকেয়া টাকা দেওয়া হবে। তবে এ কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে। শ্রমিকরা আবার বাড়ি ফিরে যাবে। এজন্য ভবিষ্যতে সতর্ক থাকা হবে।

১১ এপ্রিল পর্যন্ত সব পরিবহন বন্ধ করা হয়েছে। এর মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের শহরে নিয়ে আসা হলো এই দায় বিজেএমইএ- এর কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী এ মন্তব্য করেন।

রোববার (৫ এপ্রিল) করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে সরাসরি প্রেস ব্রিফিং-এ যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

সব পরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে শহরে আসা শ্রমিকরা কীভাবে বাড়ি ফিরবে, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না।

করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির প্রধান স্বাস্থ্যমন্ত্রী কিন্ত কেন এ বিষয়ে জানেন না এবং জাতীয় কমিটির কাজ কী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি জানি না হাজারো শ্রমিক কীভাবে বাড়ি ফিরবে। জাতীয় কমিটির কাজ যেইটা দেখছেন সেইটা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com