বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

‘দেশে ভয়ংকর রূপ নিতে শুরু করেছে করোনা’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৪৭৮ বার পড়া হয়েছে

পুরো বিশ্বের মতো তাল মিলিয়ে এবার বাংলাদেশেও ভয়ঙ্কর হতে শুরু করেছে করোনাভাইরাস। আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের দিক দিয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৮৮ জন।

এছাড়াও এই ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জনের প্রাণহানি ঘটেছে। ফলে দেশে মোট মৃতের সংখ্যা হলো ৯ জন।

গতকাল শনিবার (৪ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাসে ৮ জন মারা গেছেন, ৩০ জন সুস্থ হয়েছেন এবং আক্রান্ত মোট ৭০ জন।

দেশে করোনার সর্বশেষ পরিস্থিতি দেশের মানুষের কাছে প্রতিদিন তুলে ধরেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এদিকে, করোনার প্রভাবে বিশ্ব পরিস্থিতি ক্রমন্বয় খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। মৃত্যের সংখ্যা নিয়মিত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৮শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো নোভেল করোনাভাইরাস।

এনিয়ে রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৬ জনে। আক্রান্তের সংখ্যা ১২০১৯৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪৬৬৩৪ জন।

শুধু যুক্তরাষ্ট্রেই সংক্রমিত তিন লাখের বেশি মানুষ। শনিবার দিনের হিসেবে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে মারা গেছেন এক হাজার ৩৩১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো সাড়ে আট হাজারে।

এছাড়া ফ্রান্সে মারা গেছেন এক হাজার ৫৩ জন। মোট মৃত্যু সাড়ে সাত হাজার ছাড়িয়েছে দেশটিতে। প্রাণহানি ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাজ্যেও।

টানা দু’সপ্তাহ রেকর্ড প্রাণহানি ও সংক্রমণের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ইতালি-স্পেনে। দেশ দু’টিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৪শ’র বেশি মানুষের।

এখন পর্যন্ত বিশ্বের ২০৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নিউইয়র্কে হিসেব করলে ঘণ্টায় মারা যাচ্ছেন ২৩ জন মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com