বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

করোনাভাইরাস জীবাণুমুক্ত করনে দেশী বিজ্ঞানীদের অবিস্মরণীয় উদ্ভাবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪৫৭ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ সংস্থার পক্ষ থেকে ২০ সেকেন্ড ধরে বারবার নিজের হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বারবার এভাবে স্যানিটাইজার/সাবান দিয়ে হাত ধোয়াটা অনেকটা ব্যয়বহুল। ফলে ইচ্ছে থাকলেও অনেকে বারবার হাত ধুতে পারেন না। এবার তাদের কথা চিন্তা করে এক টাকায় ৮০ বার হাত জীবানুমুক্ত করার উপায় উদ্ভাবন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। নাম দেয়া হয়েছে ‘সোপিওয়াটার’। যে কেউ ঘরে বসেই বানাতে পারবেন এটি। লাগবে শুধু ডিটারজেন্ট আর পানি। বাংলাদেশি বিজ্ঞানীদের উদ্ভাবিত হাত জীবানুমুক্ত করার এ পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

খালি চোখে অদৃশ্য করোনাভাইরাস থেকে হাতকে জীবানুমুক্ত করার প্রমাণিত উপায় হাত ধোয়া। তবে শুধু পানি দিয়ে নয়, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে অন্তত ২০ সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হবে। কিন্তু শপিংমল, বাজার, মসজিদ বা অন্যান্য জনবহুল স্থানে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবহার কিছুটা মুশকিলের। এসবের সমাধান হিসেবে সোপিওয়াটার নিয়ে এসেছে আইসিডিডিআরবি। সব উপাদান হাতের কাছেই। শুধু দরকার বাজারের যে কোন ডিটারজেন্ট মেশানোর নির্দিষ্ট অনুপাত জানা। সমীকরণটাও সহজ। দেড় লিটার পানিতে চার চা চামচ ডিটারজেন্ট।

আইসিডিডিআর’বি এর সহকারী বিজ্ঞানী ডা. নূহু আমিন বলেন, এই পদ্ধতি করোনার জন্য যথেষ্ট কার্যকর। সাবানের চেয়ে এটির কার্যকর বেশি কারণ এতে ক্ষারের পরিমাণ বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাকে একটি ড্রাপট পাঠিয়ে এ বিষয়টি অনুমোদন দিয়েছে।

উদ্ভাবক দলের হিসাব অনুয়ায়ী, চার চামচ ডিটারজেন্টের দাম ৪ থেকে ৫ টাকা। প্রতি বার হাত ধুতে দরকার ৩০ মি.লি. লিটার সোপি ওয়াটার। সেক্ষেত্রে দেড় লিটার দিয়ে ৪’শ বারেরও বেশি হাত ধোয়া সম্ভব।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এরই মধ্যে হাত ধোয়ার এ ব্যবস্থা চালু করা হয়েছে। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেও শুরু হয়েছে এর ব্যবহার। আইসিডিডিআর’বি আশা করছে, ওরস্যালাইনের মতোই আরেকটি জীবন রক্ষাকরী সাশ্রয়ী উদ্ভাবন হবে এই সোপিওয়াটার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com