বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

ভৈরবে তাজ ভৈরবীর নেতৃত্বে জাতীয়পাটির ২ শতাধিক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮১ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর আসনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবীর নেতৃত্বে জাতীয় পার্টির দুই শতাধীক নেতাকর্মী ও সমর্থক আওয়ামাীলীগে যোগদান করেছেন।
আজ রবিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ-৬ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপনের বাসভবন আইভি ভবনে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় নাজমুল হাসান পাপন নব্যযোগদানকৃত নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা ও লাল সবুজের পতাকা দিয়ে বরণ করে নেন।

এ সময় ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি মো. জাকির হোসেন , কার্যকরী সদস্য হারুন অর রশিদ, ভৈরব পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি লায়ন শামীম আহমেদ, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. মোর্শেদ মিয়া, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সহসভাপতি মো.বিল্লাল হোসেনসহ ২শতাধিক জাতীয় পার্টির নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ্ব মো.হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও দৈনিক গৃহকোণ সম্পাদক এম এ লতিফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম আর সোহেল সেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান লিমন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আসাদুজ্জামান প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com