বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

ছেলেসহ করোনায় আক্রান্ত এমপি নূর মোহাম্মদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি নূর মোহাম্মদ এবং তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সাবেক আইজি এমপি নূর মোহাম্মদ নিজেই।

গণমাধ্যমকে তিনি বলেন, বুধবার শরীরে জ্বর এবং শরীর ব্যথা দেখা দেয় তার। এছাড়া একই সময় তার ছেলেরও করোনা উপসর্গ দেখা দেয়। এ কারণে বৃহস্পতিবার তারা দু’জনই পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার বিকালে তাদের দুজনেরই করোনা শনাক্ত হয়।

তিনি জানান, রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দুজনে হোম আইসোলেশনে চলে যান। হোম আইসোলেশনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন তারা। শুক্রবার তাদের শরীরের অনেকটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

নূর মোহাম্মদ এমপি বর্তমানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের বাসায় এবং তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com