শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

আজ বসছে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান, দৃশ্যমান হবে প্রায় ৫ কিলোমিটার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৪৯ বার পড়া হয়েছে

আজ সোমবার বসছে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান। সেতুর মাওয়া প্রান্তের ৩ ও ৪ নং পিলারের ওপর স্প্যানটি বসানো হবে। ইতোমধ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে পিলারের উদ্দেশে রওনা দিয়েছে ভাসমান ক্রেন।

 

এর আগে গত ১১ অক্টোবর ৩২তম স্প্যানটি সেতুর ৪ ও ৫ নং পিলারের ওপর বসানো হয়। বর্তমানে সেতুর ৪ হাজার ৮ শ’ মিটার দৃশ্যমান হয়েছে। ৩৩তম স্প্যান স্থাপন হলে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান হবে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, স্প্যানটি আজ পিলারে উঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে নানা কারণে হাতে একদিন রাখা হয়েছে । অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এটি খুঁটিতে স্থাপন করার পরিকল্পনা। এদিকে স্প্যানটি স্থাপনের পর ওয়েল্ডিংসহ অন্যান্য কাজের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। স্থাপন করা হয়েছে লিফটিং ফ্রেম। ৩৩তম স্প্যান ছাড়াও চলতি মাসে আরও দুইটি অর্থাৎ ২৫ অক্টোবর ৩৪তম এবং ৩০ অক্টোবর ৩৫তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

 

মো.আব্দুল কাদের বলেন, বর্ষার পানি এখন দ্রুত কমে যাচ্ছে। তাই এখন সেতুর স্প্যান স্থাপনসহ অন্যান্য কাজেও বেশ গতি আসবে। তিনি মনে করেন এখন যে ৯টি স্প্যান রয়েছে তা চলতি বছরের মধ্যেই খুঁটিতে বসানোর টার্গেট নিয়েই কাজ চলছে। কারণ যেটি জটিল ছিল সেই খুঁটির কাজ বহু আগেই শেষ হয়েছে। এখন স্প্যানও প্রস্তুত তাই খুঁটিতে বসিয়ে দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

এদিকে পদ্মা সেতুর স্প্যান ফিটিংয়ের কাজ সম্পন্ন হয়েগেছে। ১২ ও ১৩ নম্বর খুঁটির জন্য তৈরী সবশেষ স্প্যান ‘২এফ’ ফিটিং শনিবার শেষ হয়েছে। এরই মধ্য দিয়ে পদ্মা সেতু সব স্প্যানই তৈরী সম্পন্ন হলো। সংশ্লিষ্টরা জানান, সেতুর ৯টি স্প্যানের মধ্যে ছয়টিই পুরোপুরি প্রস্তুত। স্থাপন করার মত। আর বাকী তিনটি স্প্যানের কিছু ওয়েল্ডিং চলছে। এরপরই রংয়ের কাজ শুরু হবে। তবে এই ছয়টি স্থাপন করতে করতেই এই তিনটির রং করে জেডির কাছের ক্রেন লাইনে নিয়ে আসা সম্ভব হবে।

 

এছাড়া বসানো স্প্যানগুলোতেও স্লাব বসানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে।এ পর্যন্ত সেতুর উপরের তলায় রোডওয়ে স্লাব বসানো হয়েছে ১০৭৬টি। আর রেলওয়ে স্লাব বসেছে ১৫৯০টি। বন্যা ও স্রোতের কারণে চার মাস বিরতিতে গত ১১ অক্টোবার পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনে মূল সেতু দৃশ্যমান হয় ৪৮০০ মিটার। গভীর নদীর মধ্যে প্রবল স্রোতের মধ্যে ক্রেনবাহী জাহাজটি নোঙ্গর সমস্যার কারণে কাছের হওয়া সত্ত্বেও এই স্প্যান বাসাতে দুদিন লেগে যায়। এর আগে ১০ জুন ৩১ নম্বর স্প্যান স্থাপন করা হয়েছিল। আর ১৫০ মিটার দীর্ঘ ৩৩তম স্প্যান স্থাপনে সেতুটি দৃশ্যমান হবে ৪৯৫০ মিটার।

 

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।

 

বাংলাদেশ সরবারের নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com